সাংবাদিক নাছিরের বিরুদ্ধে ভাইস চেয়ারম্যানের মামলা

প্রকাশিত: 11:21 AM, December 16, 2022

সাংবাদিক নাছিরের বিরুদ্ধে ভাইস চেয়ারম্যানের মামলা

স্টাফ রিপোর্টার: দৈনিক সিলেট সুরমার স্টাফ রিপোর্টার ও সিলেট প্রেসক্লাবের সদস্য মো. নাছির উদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫/১২/২০২২ইং) গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ গোলাপগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। থানার ওসি মো. হারুনুর রশীদ চৌধুরী মামলার সত্যতা নিশ্চিত করেছেন। মামলায় সাংবাদিক নাছিরের বিরুদ্ধে ১৭/০৩/২০২২ ইং থেকে ১১/১০/২০২২ ইং এরমধ্যে বিভিন্ন তারিখে ও বিভিন্ন সময়ে গোলাপগঞ্জ থানাধীন বিভিন্ন স্থানে স্থানীয় সামাজিক সংগঠনের মাধ্যমে গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে কুরুচিপূর্ণ গুজব সৃষ্টি করে সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি এবং গণমাধ্যমে মানহানিকর ভুয়া রিপোর্ট প্রকাশের অভিযোগ আনা হয়েছে।
নিন্দা: এদিকে দৈনিক সিলেট সুরমার স্টাফ রিপোর্টার নাছিরের বিরুদ্ধে এই মামলা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেণু এবং সিলেট সুরমার সম্পাদক ডা. নাজমুল ইসলাম। এক প্রতিবাদ লিপিতে তারা অবিলম্বে এই মামলা প্রত্যারের দাবি জানান।

আরও পড়ুন  মৌলভীবাজারে আ’লীগ নেতার বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ