চুনারুঘাটে পলাতক আসামী গ্রেফতার

প্রকাশিত: 7:57 PM, January 28, 2025

চুনারুঘাটে পলাতক আসামী গ্রেফতার

প্রতিনিধি, শায়েস্তাগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার সীল স্বাক্ষর জালিয়াতি করে ওয়ারিশান সনদ তৈরির অপরাধের মামলায় থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামী সাগর আলী ইয়াকুবকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামী হলেন – উপজেলার উবাহাটা ইউনিয়নের গোপালপুর মৃত খোরশেদ আলী ছেলে মোঃ সাগর আলী ওরফে ইয়াকুব আলী। সোমবার (২৭ জানুয়ারি) রাত ৯ টায় এসব তথ্য নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম ।

থানার ওসি গোপন সংবাাদ পেয়ে তাঁর নেতৃত্বে থানার একদল পুলিশ সন্ধা সাড়ে ৭ টা দিকে উবাহাটা ইউনিয়নে দুর্গাপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সিআর পরোয়ানা ভুক্ত পলাতক আসামী সাগর আলী ওরপে ইয়াকুব আলীকে গ্রেফতার করে পুলিশের পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে । স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায় , ২০২২ সালে উবাহাটা ইউনিয়নে গোপালপুর গ্রামের মৃত খোরশেদ আলী ছেলে মোঃ সাগর আলী ওরফে ইয়াকুব আলী উবাহাটা ইউনিয়ন পরিষদের ১৪৫, ৩৪৬, ৩৪৭ ও ৩৪৮ ক্রমিক নম্বর প্যাডের পাতা সংগ্রহ করে চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী ও ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ আব্দুল মতিন এর স্বাক্ষর ও সীল জালিয়াতি করে ওয়ারিশান সনদ তৈরি করে নেয় সাগর আলী ওরপে ইয়াকুব আলী । জাল ওয়ারিশান সনদ দিয়ে প্রতিপক্ষকে ঘর নির্মাণ করতে বাঁধা প্রধান করেন এবং ঘর নির্মাণ করতে দেয়নি। শেষ পর্যায়ে প্রতিপক্ষ লোকজন জালিয়াতি ওয়ারিশান সনদ এর কারণে পুকুরের উপর বসবাস করে ।

আরও পড়ুন  হবিগঞ্জে ধানের গুদামে ১০ টন চোরাই সার জব্দ

এদিকে উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার সীল ও স্বাক্ষর দেয় নি সাগর আলী ওরপে ইয়াকুব আলীকে । এঘটনা চেয়ারম্যান ও মেম্বার জাল ওয়ারিশান সনদ সীল ও স্বাক্ষর কথা শুনে আতংক রয়েছে । সাগর আলী ওরপে ইয়াকুব আলী এধরণের জাল ওয়ারিশান সনদ সীল ও স্বাক্ষর করে বহু টাকা উপার্জন করেছে। গোপালপুর গ্রামের ভুক্তভোগী হেলান মিয়া জানান , চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী ও মেম্বার আব্দুল মতিন খুব ভাল লোক । তাদের কাছ থেকে ইউনিয়ন পরিষদের অনেক নাগরিকে বিশ্বাস করে বিভিন্ন সনদ সীল ও স্বাক্ষর করে দেয় কিন্তু এধরণের কোনো ওয়ারিশান সনদ সীল ও স্বাক্ষর করে নি । সাগর আলী ওরফে ইয়াকুব আলী এ ধরনের ওয়ারিশান সনদ তৈরি করে প্রতারণা করতে গিয়ে ধরা পড়ে । এ জাল ওয়ারিশান সনদ তৈরি করতে গিয়ে ধরা পড়ে আদালতে জালিয়াতি মামলা হয় । এ মামলায় আসামী পলাতক থাকায় আদালত পরোয়ানা ভুক্ত আসামী হিসেবে গ্রেফতার হয় ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ