নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে দোকান থেকে মাদকসহ আটক ১, মামলা দায়ের

প্রকাশিত: 12:55 AM, November 17, 2024

নারায়নগঞ্জ প্রতিনিধি : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁওয়ে টিপরদী নতুন রাস্তায় একটি দোকান থেকে গাজাসহ ১ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দাযের করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ১৬ নভেম্বর শনিবার সন্ধ্যা ৭টার দিকে সোনারগাঁও থানা পুলিশ টিপরদী নতুন রাস্তায় দেলোয়ার স্টোরে অভিযান চালায়। এসময় পুলিশ দোকানের ভেতরে থেকে গাজা উদ্ধার করে এবং দোকানের সত্বাধিকারী মোঃ আনোয়ার হোসনকে আটক করে থানায় নিয়ে যায়। তিনি সোনারগাঁও থানার টিপরদী গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, সোনারগাঁওয়ে টিপরদী নতুন রাস্তায় দেলোয়ার স্টোরে মাদক রয়েছে বলে পুলিশের কাছে খবর আসে। এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই আফজাল হোসেনের নেতৃত্বে দেলোয়ার স্টোরে অভিযান চালায় পুলিশ। এসময় দোকানের ভেতরে রক্ষিত কার্টুন থেকে পাঁচশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে দোকানের স্বত্ত¡াধিকারী মো. আনোয়ার হোসনেকে জিজ্ঞেস করলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। আসামী মো. আনোয়ার হোসেন স্থানীয় মাদকসেবীদের গাজা সরবরাহ করতেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে আসামীকে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। তখন বিস্তারতি জানা যাবে।
তবে মো. আনোয়ার হোসেনে পরিবার থেকে অভিযোগ করা হয়, এটি একটি সাজানো ঘটনা। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি চুন্নুর হাত থেকে বোনের সম্পত্তি উদ্ধারের চেষ্টা করছিলেন তিনি । তাই ষড়যন্ত্র করে তাকে ফাসানো হয়েছে। মো. আনোয়ার হোসেনকে নির্দোষ প্রমানের জন্য আইনী লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ