লন্ডন প্রবাসী জামায়াত নেতাকে হত্যার হুমকি

প্রকাশিত: 9:29 AM, June 28, 2024

নিজস্ব প্রতিবেদক: ছমির আহমদ নামে লন্ডন প্রবাসী জামায়াতে ইসলামীর এক নেতাকে হত্যার হুমকি দিয়েছেন দৌলতপুর ১ নং ওয়ার্ড আওয়ামিলীগ সভাপতি। হুমকিদাতা সিলেট জেলা আওয়ামীলীগ সভাপতি এবং প্রবাসী ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী গ্রুপের প্রভাবশালী নেতা বলে অভিযোগ রয়েছে।
প্রবাসী জামায়াত নেতা ছমির সিলেটের ওসমানীনগরের দয়ামীর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মো: আব্দুল মুতলিব এর পুত্র।
হুমকিদাতারা ছমির আহমদের পিতাকেও অজ্ঞাত নম্বর থেকেও ফোন দিয়ে নানা ভয়ভীতি দেখাচ্ছে। এনিয়ে তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভোগছেন। শফিকুর রহমান প্রভাবশালী মন্ত্রী ও অত্র এলাকার এমপি থাকায় তারা থানায় কোনো অভিযোগও দায়ের করতে পারছেন না।
জানা যায়, ছমির আহমদ দেশে থাকতে শুরুতে ছাত্রশিবির এবং পরে জামায়াতে ইসলামীতে যোগ দেন। বর্তমানে তিনি প্রবাসে অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতে ইসলামীর পক্ষে এবং বর্তমান সরকারের নানান অপকর্ম নিয়ে লেখালেখিতে সক্রিয়। চক বাজার আলিয়া মাদ্রাসার সাবেক ছাত্র। হুমকিদাতারা তাকে জামাতে ইসলামী ছেড়ে দিতে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আওয়ামীলীগ বিরোধী লেখালেখি ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছে।
এরআগে ছমির আহমদ ২০০৮ সাল থেকে ছাত্রশিবির কর্মী ছিলেন, ছাত্রশিবির শেষ হলে জামায়াতে ইসলামীতে কর্মী হিসেবে কাজ করতেন। দেশে থাকা অবস্থায় সংগঠনের পরিচয়ের কারণে নানা সমস্যার সম্মুখীন হয়েছিলেন। একসময় পরিবারসহ লন্ডন চলে যান। কিন্তু বর্তমানে সেখানে গিয়েও তিনি নিরাপদ নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক স্ট্যাটাসে নানা নামের আইডি থেকেও তাকে প্রাণে মারার হুমকি দিয়ে যাচ্ছে কথিত আওয়ামী লীগের নেতারা। শুধু তাই নয় তাহা পিতা-ভাই এমনকি, পরিবারের সদস্যদেরও নানা ভয়ভীতি দেখাচ্ছে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালীরা।
ছমিরের এক ভাই বিএনপি কর্মী ছিলেন এবং তার বাবাও বিএনপির প্রবীণ সদস্য। সেকারণে তাহার মেজ ভাই মারা যাওয়ায় ছমিরের বাবার উপর এলাকার আওয়ামী লীগের সন্ত্রাসী নেতারা নানাভাবে মানষিক চাপসৃষ্টি ও রাস্তাঘাটে হেনস্তা করছে। এমনকি নাম প্রকাশ করতে অনিচ্ছুক কতিপয় ব্যক্তি তার পিতাকে মোবাইল ফোনে কল করে ছেলে ছমির আহমদকে দেশে ফিরলে হত্যার হুমকি দিচ্ছে। এমতাঅবস্থায় তারা নিরাপত্তাহীনতায় ভোগছেন এবং চরম উৎকন্ঠায় জীবন পার করছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ