সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২৫
প্রভাতবেলা প্রতিবেদক ♦ দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বৈছাআ নেতা আহত।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগরের আহ্বায়ক কমিটির সংগঠক তৌফিক ওমর তানভীর(২১) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ওই যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন- ওই তরুণের উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার শিকার তরুণ আশঙ্কামুক্ত। অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি