সিলেট ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামে প্রবাসী ভুক্তভোগী আরিফ কামালী-এর নিজ বসতবাড়িতে রাতের আঁধারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বের ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে এই হামলা সংঘটিত হয়। এর আগে অগ্নিসংযোগে ঘরের বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পর পুনরায় হামলা চালিয়ে অবশিষ্ট অংশও পুড়িয়ে দেওয়া হয় এবং বাড়ির জায়গা দখলের চেষ্টা করা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, হামলার সঙ্গে জড়িতদের মধ্যে লুৎফর কামালী, জানুয়ারি মিয়া, রানু কামালী, আতাউল কামালী, মঈন উদ্দীন কামালী, শাকির কামালী, তাহমিদ আহমদ, সানু মিয়া এবং বুলবুল কামালী সহ আরও অজ্ঞাতনামা ৩০–৪০ জনের একটি সংঘবদ্ধ দল জড়িত রয়েছে বলে দাবি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ ও বিএনপি—উভয় দলের কিছু স্থানীয় ক্যাডার এই হামলায় জড়িত থাকতে পারে এবং তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছে।
ভুক্তভোগী আরিফ কামালী জানান, “আমি প্রবাসে থাকলেও দেশ থেকে আমাকে নিয়মিত মোবাইল ফোনে কল ও টেক্সট মেসেজের মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে। আগেও আগুন দেওয়া হয়েছে, এবার আবার হামলা করে অবশিষ্ট ঘর পুড়িয়ে দিয়েছে এবং বাড়ি দখল করার চেষ্টা করছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। সাম্প্রতিক এই ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। ভুক্তভোগী নিরপেক্ষ তদন্ত, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার, দখলকৃত জায়গা উদ্ধার এবং জীবন-সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি