নিজাম তরফদার সহ ৩ অধ্যক্ষের সংবর্ধনা শনিবার

প্রকাশিত: 3:46 PM, July 3, 2026

নিজাম তরফদার সহ ৩ অধ্যক্ষের সংবর্ধনা শনিবার

নিজাম তরফদার সহ ৩ অধ্যক্ষের সংবর্ধনা শনিবার।

প্রভাতবেলা প্রতিবেদক ♦ অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার সহ তিন অধ্যক্ষকে সংবর্ধনা দিচ্ছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট সিলেট বিভাগ।

৪ জুলাই  শনিবার বেলা ২ টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই সংবর্ধনা দেয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া এম পি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব জাকির হোসেন।

প্রসঙ্গত : নুরজাহান মহিলা ডিগ্রি কলেজের  অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার সম্প্রতি অধ্যক্ষ পরিষদের সচিব এবং বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ সুবিধা বোর্ড এর সদস্য নির্বাচিত হয়েছেন।

একই সময় অধ্যক্ষ মোশাররফ হোসেন এবং অধ্যক্ষ ইউসুফ আলী বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ সুবিধা বোর্ড এর সদস্য নির্বাচিত হন।

তিন অধ্যক্ষের মর্যাদা পূর্ণ এই অর্জনে শিক্ষক কর্মচারী ঐক্যজোট সিলেট বিভাগ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে।

আরও পড়ুন  অমর একুশে বইমেলা শুরু আজ

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সরকারি কলেজ শিক্ষক সমিতির সদস্য সচিব অধ্যাপক  ফরিদ আহমেদ।

সর্বশেষ সংবাদ