মেয়র মমিনুল মউজদীন এর ১৯ তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: 2:45 PM, November 15, 2026

মেয়র মমিনুল মউজদীন এর ১৯ তম মৃত্যুবার্ষিকী আজ

প্রভাতবেলা প্রতিবেদক ♦ আজ ১৫ নভেম্বর। চাঁদের জোৎস্নার শহর সুনামগঞ্জ পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র মমিনুল মউজদীন এর ১৯ তম মৃত্যুবার্ষিকী।

২০০৭ সালের ১৫ নভেম্বর প্রাকৃতিক বিপর্যয় ‘সিডর’ চলাকালীন ঢাকা থেকে  সুনামগঞ্জে ফেরার পথে ব্রাম্মণবাড়িয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী তাহেরা চৌধুরী এবং কনিষ্ঠ পুত্র সহ মেয়র মমিনুল মউজদীন প্রাণ হারিয়েছিলেন।

১৯ বছর আগে চাঁদের শহর সুনামগঞ্জের সর্বজনপ্রিয় মেয়র ও প্রকৃতি প্রেমিক কবিকে হারিয়ে আকাশ ভেঙে যে বুকফাটা কান্না শুরু হয়েছিল আজও কিন্তু তা থামেনি। কান পাতলে শহরের দালানকোঠা, রাস্তাঘাটের এক অব্যক্ত হাহাকার ধ্বনি শুনতে পাওয়া পান হাওর পারের জনমানুষ।

আরও পড়ুন  স্বাধীন বাংলাদেশের আলেম সংসদ সদস্য

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ