যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে ছাত্রদল-যুবদলের হামলা ও ভাঙচুর

প্রকাশিত: 12:05 PM, February 16, 2026

যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে ছাত্রদল-যুবদলের হামলা ও ভাঙচুর

 

বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথ উপজেলার তেলিকোনা গ্রামের মৃত মোঃ আব্দুল হক সাহেবের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী নাজিম আহমদের বাড়িতে সন্ত্রাসী হামলার খবর পাওয়া গেছে। রবিবার সন্ধ্যায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

ঘটনার বিবরনে জানা যায়, বাংলাদেশ  ছাত্রলীগ ০২ নং খাজাঞ্চি ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ও বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী নাজিম আহমদের বাড়িতে ২নং খাজাঞ্চি ইউনিয়ন যুবদল সভাপতি জাহেদ আহমদ ও ছাত্রদল নেতা লোকমান হুসেন নয়নের নেতৃত্বে স্থানীয় ছাত্রদল ও যুবদল এর ২৫/৩০ জন সন্ত্রাসী গতকাল ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ইং রোজ রবিবার সন্ধ্যার দিকে তার বাড়িতে গিয়ে তার নাম ধরে গালিগালাজ করে এবং ঘরের দরজা-জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ইট পাটকেল নিক্ষেপ করে।

এ সময় ঘরের ভিতরে থাকা নাজিম আহমদের পরিবারের সদস্যরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকেন। তাদের আর্তচিৎকারে আশপাশের বাড়ি-ঘর হতে লোকজন জড়ো হতে থাকলে সন্ত্রাসীরা তাদের সাথে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র উচিয়ে জনসাধারণকে ভয় দেখিয়ে ঘটনাস্হল ত্যাগ করে।

আরও পড়ুন  বড়লেখায় বিদ্যুত সুবিধা পেলো ৪৩৩ পরিবার

উক্ত ঘটনার জন্য স্থানীয় ছাত্রদল ও যুবদলের চিহ্নিত সন্ত্রাসীদের দায়ী করে তাদের বিরুদ্ধে নাজিম আহমদের মা (রুশনা বেগম) বিশ্বনাথ থানায় মামলা দায়ের করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোঃ মাহবুবুর রহমান ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা নিতে অপারগতা প্রকাশ করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় উক্ত ঘটনার পর থেকে  নাজিম আহমদের পরিবারের সদস্যদের মাঝে এক অজানা আতঙ্ক বিরাজ করছে।

বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের নিন্দা ও প্রতিবাদঃ বাংলাদেশ  ছাত্রলীগ বিশ্বনাথ উপজেলা শাখার সিনিয়র সভাপতি শামীম আহমদ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন মামুন এক যৌথ বিবৃতিতে সাবেক ছাত্রলীগ নেতা নাজিম আহমদের বাড়িতে ছাত্রদল-যুবদলের এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অনতিবিলম্বে নাজিম আহমদের বাড়িতে হামলা ও ভাঙচুরে জড়িত ছাত্রদল-যুবদলের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ