সিলেট | |
প্রকাশিত: 12:22 AM, March 25, 2017
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ীর পাঠান পাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে এলাকায় সেনাবাহিনীর একটি টিম অবস্থান নিয়েছে। এর আগে আস্তানার ভেতরে প্রবেশ করেছে সোয়াত টিমের সদস্যরা। শিববাড়িতে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে সেনাবাহিনীর টিমটি ঘটনাস্থলে পৌঁছায়।
সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা।
ঘটনাস্থলে অবস্থান করেছে ফায়ার সার্ভিসের। আনা হয়েছে অ্যাম্বুলেন্সও। পাশাপাশি র্যাব, পুলিশ, ডিবি, সিটি এসবি, পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে সতর্ক অবস্থায় রয়েছেন।
এর আগে শুক্রবার বিকেল ৩টা ৫২ মিনিটে সোয়াতের একটি টিম ঢাকা থেকে সিলেটে আতিয়ামহলে এসে পৌঁছায়। পরে সোয়া ৪টার দিকে আসে চার সদস্যের বোমা নিষ্ক্রিয়করণ দল।
রাতের যে কোনো সময় ঘিরে রাখা ভবনে অভিযান শুরু হতে পারে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। শুক্রবার রাত ৩টা থেকে এ ভবন ঘিরে রেখেছে পুলিশ। ‘আতিয়া মহল’ নামের পাঁচতলা ওই ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে নারীসহ একাধিক জঙ্গি রয়েছে বলে পুলিশ ধারণা করছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি