সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৭
প্রভাতবেলা প্রতিবেদক: নিম্নচাপের প্রভাবে সিলেটেও লাগাতার বৃষ্টি হচ্ছে শুক্রবার সকাল থেকে। মাঝে মধ্যে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে দেখা যাচ্ছে।
অাগামী ২৪ ঘন্টা কিংবা তারও কিছু বেশী সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ারও কথা জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।
বৃষ্টিপাতে নগর-জনজীবন বিপর্যস্ত হয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃষ্টিপাতের ফলে ব্যবসা-বাণিজ্য বিঘ্নিত হচ্ছে। বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক কর্মকাণ্ডও।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী দৈনিক প্রভাতবেলাকে জানান, ‘নিম্নচাপের প্রভাবে সিলেটে আরোও ২৪ ঘন্ট হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি