অব্যাহত উন্নয়ন: আবার দরকার সোহেল আহমদ রিপন

প্রকাশিত: 11:57 PM, June 18, 2018

আমি এই এলাকার সন্তান,এই এলাকার জল হাওয়ায় আমার বেড়ে উঠা, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। বিগত ২০১৩ সনের নির্বাচনে আপনারা আমাকে মনপ্রান উজাড় করে সহযোগীতা করেছিলেন বলেই আমি কাউন্সিলর হতে পেরেছি। পরিবর্তন আর উন্নয়নের যে অংগিকার নিয়ে আমাকে ভোটের আমানত দিয়েছিলেন সেই আমানত রক্ষার্থে সর্বোচ্চ চেস্টা করেছি। আবারো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আমি সকলের কাছে জোর সহযোগীতা প্রত্যাশী। কেননা বিগত বছর ‘এলাকায়’ অন্য প্রার্থী থাকলেও এবছর আমিই একমাত্র প্রার্থী। যার কারনে এই এলাকার সন্তান হিসেবে আপনাদের সহযোগীতা পাওয়ার অগ্রগণ্য। অধিকন্তু ১৪টি এলাকা আর ১২ ৭৩৮ জন ভোটারের বিশাল এই ওয়ার্ডের সব এলাকায় সুসম উন্নয়ন করার ক্ষেত্রে কার্পণ্য করিনি। এমন কোন এলাকা নেই যেখানে উন্নয়ন হয় নি। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছি। এক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে কাউকে অনিচ্ছাকৃতভাবে কস্ট দিয়েছি, যার কারনে আমি দু:খিত, মানুষ হিসেবে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে বিবেচনা করবেন এটাই আমার প্রত্যাশা।

 

সিসিক নির্বাচন উপলক্ষে কুশিঘাট এলাকার জন সাধারণকে নিয়ে কাউন্সিলর সোহেল আহমদ রিপন কর্তৃক রোববার তার নিজ বাসভবনে আয়োজিত মতবিনিময় সভায় বিপুল সংখ্যক জন মানুষের উপস্থিতিতে উপরোক্ত কথাগুলো বলেন।

 

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত বিশালএই ওয়ার্ডের মানুষের প্রত্যাশা ছিলো  আকাশচুম্বী। সিটি কর্পোরেশনের সহযোগিতায় চেয়েছি সকলের প্রত্যাশা মাফিক উন্নয়ন করার। আমি একা মানুষ, যার কারনে সকলের সাথে সব সময় যোগাযোগ করা সম্ভব হয়নি, এই কারনে আমি আন্তরিক দু:খিত। কিন্ত ২৪নং ওয়ার্ডের বিভিন্ন সহ কুশিঘাট এলাকার রাস্তার উন্নয়ন সম্প্রসারণ বিদ্যুৎপানি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কার্যক্রম শার্দূল গতিতে সম্পন্ন করা হয়েছে। উন্নয়নের রুদ্ধদারে আটকে পড়া এই ওয়ার্ডকে চেয়েছি সকলের সহযোগীতায় এগিয়ে নিয়ে যাওয়ার। বিগত ২০বছরের উন্নয়ন আর আমার ৫ বছরের উন্নয়ন এর কর্মকাণ্ড আপনাদের চোখের সামনে প্রজ্জলিত রয়েছে।

 

আরও পড়ুন  পেট্রোল পাম্প বিষ্ফোরণে নিহত রুমেলের পরিবারের পাশে মহানগর জামায়াত

তিনি বলেন খোদা চাহেন তো আমাদের বিজয়কে কারো পক্ষে আটকানো সম্ভব নয়। সুতরাং আপনাদের সহযোগিতা চাই, ৩০ তারিখের নির্বাচনে আপনারই ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করবেন এটাই প্রত্যাশা।

 

উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বী হাজি বাবুল আহমদ বলেন- কাউন্সিলর, সোহেল আহমদ রিপন আমাদের এলাকার গর্ব। তিনি এলাকার যে উন্নয়ন করেছেন তা আমার দেখা সেরা উন্নয়ন।আমি সকলকে অনুরোধ করছি গত বারের তুলনায় এবার যেন একটু বেশি সহযোগীতা করা হয়।

 

রতন সিংহ বলেন – সোহেল আহমদ রিপন কাউন্সিলর হওয়ার আগে এলাকার যে অবস্থা ছিলো, আর এখন এলাকার যে উন্নয়ন হয়েছে তা অবিশ্বাস্য।এই রকম মানুষ পক্ষেই সম্ভব উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা।

বুরহান উদ্দিন মাজারের খাদেম মোঃ আতাউর রহমান বলেন- ব্যক্তি সোহেল আহমদ এর পরিচিতি, ইমেজ কি পরিমাণ এগিয়ে রয়েছে তা চিন্তার বাহিরে, সিটি কর্পোরেশন এর সকলেই তার কাজের প্রশংসা করেন, যা আমাদের জন্য গর্বের।

 

এলাকার বিশিষ্ট মুরব্বি  নুরুল ইসলাম বলেন- সোহেল কাউন্সিলর হওয়ার পর এলাকার চিত্র পালটে গেছে।শুধু এই এলাকায় নয় তিনি পুরো ২৪ নং ওয়ার্ড এর উন্নয়নের কাজ করেছেন। আমাদের সকলের উচিৎ থাকে সহযোগিতা করার।

আরও পড়ুন  ঘুসের টাকাসহ ওসমানী হাসপাতালের দুই কর্মচারী আটক

 

ফারুক আহমদ বলেন- সোহেল আহমদ এর মেধা, যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলার কোন সুযোগ নেই। কম সময়ে প্রতিকূলতার মধ্যে কিভাবে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে হয় তা দেখিয়ে দিয়েছেন। একজন  মেধাবী সাহসী আর ক্লিন ইমেজের ব্যক্তির পক্ষেই এটা সম্ভব উন্নয়নের ধারা অব্যাহত রাখা। সিটি কর্পোরেশন এর যদি ৫ জন জনপ্রিয় কাউন্সিলর এর তালিকা করা হয়, তবে এই তালিকার মধ্যে সোহেল আহমদ এর নাম অবশ্যই থাকবে। এই রকম কাউন্সিলর পাওয়া সব এলাকার জন্য সৌভাগ্যের বিষয়। উন্নয়নের দুয়ার যাতে বন্ধ না হয়, সে দিকে যেন আমরা সকলেই সজাগ থাকি।

প্রতিশ্রুতির সভাপতি আবুল হাসান বলেন- সোহেল আহমদ এর কাজের প্রশংসা শুধু এলাকার মধ্যে নয়, উনাকে সিলেট মহা নগরের অধিকাংশ মানুষ চিনে তার কর্মের গুনে।একটি ওয়ার্ডের কিভাবে আমুল পরিবর্তন করতে হয়, তা উনি দেখিয়ে দিয়েছেনি। তাই সকলের প্রতি অনুরোধ আপনারা সহযোগীতা করে পুনরায় নির্বাচিত করবেন, এটাই আশা।

 

কুশিঘাট, সাদারপাড়া, নয়া বাজার লামাপাড়া, তের রতন এলাকার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে মত বিনিময় সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সজল আহমদ। সভা শেষে সোহেল আহমদ রিপন এর সফলতা কামনা করে মোনাজাত করা হয়।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ