অল্পের জন্য বাঁচলেন ছাত্রলীগের সাবেক সভাপতি

প্রকাশিত: 2:00 AM, January 31, 2017

সংবাদদাতা,শ্রীনগর: ঢাকা-মাওয়া মহাসড়কে বাস-প্রাইভেট কারের মুখমুখি সংঘর্ষে অল্পের জন্য প্রাণে বাঁচলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ।সোমবার দুপুর দেড়টার দিকে শ্রীনগর উপজেলার মাশুরগাও ফেরিঘাট এলাকায় তাকে বহনকারী প্রাইভেট কারের সঙ্গে বিপরীত মুখী ডিএম পরিবহনের একটি বাসের মুখমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।শ্রীনগর থানার এসআই আতিক জানান, সোহাগ ঢাকা থেকে বাগেরহাট যচ্ছিলেন। শ্রীনগর উপজেলার মাশুরগাও ফেরিঘাট এলাকায় পৌঁছলে তাকে বহনকারী প্রাইভেট কারের সঙ্গে বিপরীত মুখী ডিএম (ঢাকা মেট্টো ব ১১-৪৪৪৮) পরিবহনের একটি বাসের মুখমুখি সংঘর্ষ হয়। তবে সোহাগের শরীরে কোনো আঘাত লাগেনি। ছাত্রলীগের সাবেক এই সভাপতির দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুর রহমান জিঠু, সাবেক সাধারণ সম্পাদক পনির, যুবলীগের সহ-সভাপতি মুরাদ, ছাত্রলীগ নেতা সাব্বির, জাকিরসহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবন্দ।

সর্বশেষ সংবাদ