সিলেট | |
প্রকাশিত: 3:29 PM, October 15, 2023
মন্দিরে মন্দিরে চলছে দেবী দুর্গার আগমনি বার্তা। বছর ঘুরে আবারও আসছেন দুর্গতিনাশিনী দশভুজা দেবী দুর্গা। মহালয়ার ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা।
পুরাণমতে, এ দিন মা দুর্গা কৈলাসের শ্বশুরালয় থেকে পিতৃগৃহ মর্ত্যে আগমন করবেন। পঞ্জিকামতে, এবার ঘোড়ায় চেপে ধরাধামে আসছেন দেবী দুর্গা। যা খুব একটা শুভ বার্তা দেয় না। দেবীর আগমন ঘোটকে বা ঘোড়ার হওয়ায় তা ‘ছত্রভঙ্গ’-র ইঙ্গিত দেয়। ফলে দেবীর আগমন কাল ধ্বংস ও অস্থিরতার বার্তাবহক।
এবার দেবীর গমনও রয়েছে ঘোটকে। যার ফলও অশুভ। যা ওই সময়ে ছত্রভঙ্গ পরিস্থিতির ইঙ্গিত দেয়।
এদিকে মণ্ডপগুলোতে চলছে দুর্গা প্রতিমা তৈরির শেষ সময়ের ব্যস্ততা। ২০ অক্টোবর মহাষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হবে দুর্গাপূজা। আর ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।
এবার ঢাকা মহানগরীতে পূজা হচ্ছে ২৪৫টি। সারা দেশে ৩২ হাজার ১৬৩টি মন্দিরে দুর্গাপূজা হবে। এ হিসেবে গত বছরের চেয়ে এ বছর ২৪০টি বেশি পূজা মণ্ডপ হচ্ছে সারা দেশে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি