সিলেট ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০
প্রতিনিধি, হবিগঞ্জ:
হবিগঞ্জের আজমিরীগঞ্জে কীটনাশক পানে দোলন বিবি (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ১ নং সদর ইউনিয়নের বিরাট গ্রামের বন্দেরহাটি (নতুন-হাটি) গ্রামের মহব্বত আলীর স্ত্রী।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩ টার দিকে দোলন বিবি নিজ বসতঘরে থাকা কীটনাশক পান করেন। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর দোলন বিবির অবস্থা অবনতি হলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। তবে হাসপাতালে যাওয়ার পথেই মারা যান দোলন বিবি।
এদিকে খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা এসআই ইদ্রিসের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ময়নাতদন্তের জন্য দোলন বিবির মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হানিফ বলেন, এ বিষয়ে আজমিরীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ৷
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি