সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
চলতি মাসের শেষে বা মার্চের প্রথম সপ্তাহে দেশে করোনা টিকার দ্বিতীয় চালান আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।
এর আগে সচিবালয় ক্লিনিকে করোনা টিকা নেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
স্বাস্থ্য সচিব বলেন, ভ্যাকসিনের দ্বিতীয় চালান ৫০ লাখ ডোজ চলতি মাসের শেষে বা পরের মাসের প্রথম সপ্তাহে আসবে। যারা প্রথম ডোজ নিয়েছেন ৮ সপ্তাহ পর আবার দ্বিতীয় ডোজ নেবেন। টিকা নেওয়ার বয়স এখন আর কমানো হবে না। সবকিছু সুশৃঙ্খলভাবে করতে চাই। অনেক কেন্দ্রে বুথ বাড়িয়ে দেওয়া হচ্ছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি