সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৩
সোমবার বিজিএমইএ এ তথ্য জানিয়েছে। ইইউতে পোশাক রপ্তানির ইতিহাসে এই প্রথম মূল্যের দিক থেকে চীনকে বাংলাদেশের পেছনে ফেলার ঘটনা ঘটল।
চলতি বছরের প্রথম ৯ মাসে ইইউতে চীনের সামগ্রিক তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল পোশাকের মূল্যের দিক থেকে ১৮ দশমিক ৫৫ বিলিয়ন ডলারের বেশি; অন্যদিকে বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানি ছিল ১৪ দশমিক ৮২ বিলিয়ন ডলার। বাংলাদেশের তুলনায় চীন প্রায় ৪ বিলিয়ন ডলারের পোশাক বেশি রপ্তানি করেছে।
ফারুক হাসান আরও বলেন, ‘ইইউতে নিট পোশাক রপ্তানিতে বাংলাদেশ ভালো করার অন্যতম কারণ হচ্ছে উচ্চমূল্যের পোশাক তৈরিতে বিনিয়োগকারীদের সাম্প্রতিক বিনিয়োগ।’
বিজিএমইএ জানিয়েছে, ২০২২ সালেও বাংলাদেশ নিট পোশাকের পরিমাণের দিক থেকে চীনকে ছাড়িয়ে যায়। ২০২২ সালে ইইউতে পরিমাণের দিক থেকে মোট পোশাকের রপ্তানি ছিল ১ দশমিক ৩৩ বিলিয়ন কেজি।
বিজিএমইএর তথ্য-উপাত্ত ঘেঁটে দেখা যায়, জানুয়ারি থেকে সেপ্টেম্বর—এই ৯ মাসে ইইউতে নিট পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেললেও ওভেন রপ্তানিতে চীন বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে। বাংলাদেশ চলতি বছরের প্রথম ৯ মাসে ওভেন রপ্তানি করেছে ৫ দশমিক ৮২ বিলিয়ন ডলারের একটু বেশি। অন্যদিকে একই সময়ে চীনের ওভেন রপ্তানি ছিল ৯ দশমিক ৫৯ বিলিয়ন ডলারের বেশি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি