সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৭
প্রভাতবেলা প্রতিবেদক : টঙ্গী তুরাগ পারস্থ বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা ৩ মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পৃথক সময়ে ইজতেমার মাঠে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইলের মারুয়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মো. ফজলুল হক (৫৬), সাতক্ষীরা জেলা সদরের খেজুরডাঙ্গা এলাকার মৃত আবদুস সোবাহানের ছেলে আবদুস সাত্তার (৬০) ও টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার নিজবন্নী এলাকায় মো. জানু ফকির (৭০)।
টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মামুন অর রশিদ জানান, বিকাল ৪টার দিকে আবদুস সাত্তারকে এবং সন্ধ্যা ৬টার দিকে জানু ফকিরকে ইজতেমা ময়দান থেকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এর আগে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের নান্দাইলের মারুয়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মো. ফজলুল হক (৫৬) মারা যান।
উল্লেখ্য, আজ ১৩ জানুয়ারি শুক্রবার থেকে এবারের বিশ্ব ইজতেমার তিন দিনের প্রথম পর্ব শুরু হয়েছে।
সম্পাদনা: রেজাউল হক ডালিম

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি