ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু

প্রকাশিত: 12:16 PM, November 1, 2023

ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু
বাগেরহাটের কচুয়ায় চাচাতো ভাইয়ের ইটের আঘাতে আহত এমরান শেখ (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

এর আগে একই দিন বিকেল তিনটায় কচুয়া উপজেলার কলমিবুনিয়া এলাকায় নিজ বাড়িতে চাচাতো ভাই রাব্বি শেখ ইট দিয়ে এমরানের মাথায় আঘাত করেন। এতে এমরান অজ্ঞান হয়ে পড়লে স্বজনরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

 

নিহত এমরান শেখ কচুয়া উপজেলার কলমিবুনিয়া এলাকার জলিল শেখের ছেলে। অভিযুক্ত রাব্বি শেখ একই এলাকার মহসিন শেখের ছেলে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে বুধবার সকালে নিহতের মরদেহ বাড়িতে আনা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলাও করা হয়নি।

 

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী পুলিশ পরিদর্শক বাবুল আক্তার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ