সিলেট | |
প্রকাশিত: 5:19 PM, October 23, 2023
প্রজ্ঞাপনে বলা হয়, লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফোরকান এলাহি অনুপমকে রাঙামাটি জেলার বরকল উপজেলায় বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে ফেনীর ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌমিতা দাশকে লালমাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করতে বলা হয়েছে।
এর আগে গত ১৩ অক্টোবর শুক্রবার লালমাই উপজেলার ভাটরা কাছারিবাড়ি জামে মসজিদে জুমার পড়তে যান ফোরকান এলাহি অনুপম। পরিচয় না জানায় নামাজ শুরুর আগে ইউএনওকে কাতারে একটু সরে দাঁড়াতে বলেন ইমাম ও মুয়াজ্জিন। এতে ইউএনও তাদের ওপর ক্ষিপ্ত হন। নামাজ শেষে ইমামকে পুকুর পাড়ে ডেকে তাকে পানিতে চুবানোর হুমকি দেন ইউএনও। নির্দেশ আসে চাকুরি ছাড়ার। তবে এ ঘটনার দুইদিন পর সানে সাহাবা কেন্দ্রীয় কমিটি ও কুমিল্লা জেলা ইমাম সমিতির উপস্থিতিতে জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বিষয়টির সমাধান করেন। ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেন ইউএনও।
এদিকে ইউএনও বদলির আদেশের বিষয়টি কুমিল্লা জেলা প্রশাসনের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করলেও এ নিয়ে কেউ মন্তব্য করতে রাজি হয়নি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি