ইসরাইলকে ওআইসির কড়া বার্তা

প্রকাশিত: 6:38 PM, August 25, 2020

ইসরাইলকে ওআইসির কড়া বার্তা

বিশ্বভূবন ডেস্ক:

ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করণের উদ্দেশ্যে মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সফর চলাকালীন ইসরাইলকে কড়া বার্তা দিলো ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংগঠনটি জানিয়েছে, আরব ও ফিলিস্তিনের ভূমি দখল বন্ধ না করা পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো স্বাভাবিক সম্পর্ক রাখা হবে না।

সোমবার (২৫ আগস্ট) ওআইসি মহাসচিব ইউসুফ আল-ওথামিন এক বিবৃতিতে এ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আল-কুদসসহ (জেরুজালেম) ১৯৬৭ সাল থেকে দখলকৃত আরব ও ফিলিস্তিনিদের ভূমিতে ইসরাইলের দখল বন্ধ না হওয়া পর্যন্ত- এই সংস্থার সদস্য দেশসমূহ ও ইসরাইলি দখলদার রাষ্ট্রের মধ্যে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করা সম্ভব হবে না।

এছাড়া ২০০২ সালের আরব শান্তির কথা উল্লেখ করে তিনি বিবৃতিতে আরও বলেন, কৌশলগত সাংবিধানিক পছন্দ, ঐতিহাসিক সুযোগ ও সাধারণ ভিত্তি গঠনের মাধ্যমে ইসরাইল এবং ফিলিস্তিনিদের মধ্যে দ্বন্দ্ব নিরসনে শান্তিপূর্ণ, ন্যায়বিচার ও বিস্তৃত সমাধানের ভিত্তি হতে পারে।

আরও পড়ুন  করোনা ভাইরাসে মৃত বেড়ে ৬৩৬

২০০২ সালে বৈরুতে আরব দেশগুলোর সঙ্গে ইসরাইলের স্বাভাবিক সম্পর্ক গঠনের উদ্দেশ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকে ওআইসির পক্ষ থেকে তেল আবিবের সঙ্গে শান্তি রক্ষায় ১৯৬৭ সাল থেকে সব আরব দেশের অধিকৃত ভূমি ছেড়ে দিতে, পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনিদের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা ও শরণার্থী সমস্যা সমাধানের কথা উল্লেখ করে ইসরাইলকে চিঠি দেওয়া হয়।

কিন্তু ইসরাইল সে উদ্যোগকে প্রত্যাখ্যান করে এবং প্রস্তাবটিতে মৌলিক পরিবর্তন আনার কথা জানায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ