উত্তরার ‘রিভার ওয়েভ’ থেকে ক্যাসিনো সরঞ্জামসহ আটক ৩১

প্রকাশিত: 1:22 PM, March 29, 2021

উত্তরার ‘রিভার ওয়েভ’ থেকে ক্যাসিনো সরঞ্জামসহ আটক ৩১

প্রভাতবেলা ডেস্ক:

রাজধানীর উত্তরায় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাজেদ খানের মালিকানাধীন ‘রিভার ওয়েভ’ হোটেলে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (২৮ মার্চ) রাতের ওই অভিযানে নগদ টাকা, মাদক এবং ক্যাসিনো সরঞ্জামসহ ৩১ নারী-পুরুষকে আটক করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, উত্তরার ১০ নম্বর সেক্টর রানাভোলা এভিনিউ সড়কের ২২১ নম্বর হাউসের, ২৩/২৪ নম্বর রোডসংলগ্ন ‘রিভার ওয়েভ’ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রবিবার গভীর রাত পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় নগদ টাকা, মাদক এবং ক্যাসিনো সরঞ্জামসহ ৩১ নারী-পুরুষকে আটক করা হয়েছে।

আরও পড়ুন  তুরাব হত্যা মামলায় পুলিশের এডিসি দস্তগীর গ্রেফতার

আটককৃতদের মধ্যে পাঁচজন তরুণী এবং ২৬ জন পুরুষ রয়েছে। তাদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ