সিলেট | |
প্রকাশিত: 2:39 PM, September 29, 2021
এবার গ্রেফতার হলেন ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিংয়ের সিইও সিরাজুল ইসলাম রানাসহ তিন জন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাতে একাধিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। প্রভাতবেলা প্রতিবেদক♦
প্রতারণা ও অর্থ-আত্মসাতের অভিযোগে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় গ্রাহকের দায়ের করা মামলায় ধামাকা শপিং এর সিইও সিরাজুল ইসলাম রানাসহ ০৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার গ্রেপ্তারের বিষয়টি প্রভাতবেলাকে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।র্যাব জানায়, এর আগে ধামাকা শপিং ডটকম সাড়ে ১১ লাখ টাকার পণ্যের অর্ডার নিয়েও পণ্য না দিয়ে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেন এক ব্যবসায়ী।
বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন টঙ্গী পশ্চিম থানার উত্তর আউচপাড়া এলাকার বাসিন্দা মো. শামীম খান।
মামলার আসামিরা হলো, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এসএমডি জসিমউদ্দিন চিস্তী (৫৭), চেয়ারম্যান ডা. এম আলী ওরফে মোজতবা আলী (৬০), সিইও সিরাজুল ইসলাম রানা, প্রধান ব্যবসা কর্মকর্তা ডিএমডি দেবকর দে শুভ (৩২), নাজিম উদ্দিন আসিফ (২৮), এজিএম হেড অব একাউন্টস সাফোয়ান আহমেদ (৪১), ডেপুটি ম্যানেজার আমিরুল হোসাইন (৪৬), আসিফ চিশতী (২৬), সিস্টেম ক্যাটাগরি হেড ইমতিয়াজ হাসান (৩৫), ভাইস প্রেসিডেন্ট ইব্রাহীম স্বপন (৩৫) ও উপ ব্যবস্থাপনা পরিচালক নিরোধ বারান রয় (৪৫)।
উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও তার স্বামী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে আটক করে র্যাব।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি