সিলেট | |
প্রকাশিত: 1:32 PM, January 23, 2020
প্রতিনিধি, নওগাঁ:
নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে উপজেলার দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০(এস) মেইন পিলারের নীলমারী বিল এলাকায় ঘটনাটি ঘটেছে।
ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ জোয়ানরা ঘটনাটি ঘটিয়েছে বলে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে বাংলাদেশের বেশ কিছু লোক গরু নিতে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে আসার পথে ক্যাদারীপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা তাদের গুলি করে। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও বিএসএফের গুলিতে ভারতের ৮০০ গজ অভ্যন্তরে বিষ্ণপুর বিজলীপাড়ার শুকরার ছেলে সন্দিপ (২৪), কাঁটাপুকুরের মৃত জিল্লুর রহমানের ছেলে কামাল (৩২) এবং বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে চকবিষ্ণপুর দিঘিপাড়ার মৃত খোদাবক্সের ছেলে মফিজ উদ্দিন (৩৮) মারা যায়।
বিজিবি ১৬ হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনজন গুলিবিদ্ধ হয়েছে। তবে গুলিবিদ্ধের মধ্যে বাংলাদেশের মধ্যে একজন মারা গেছে। অপর দুজন ভারতের অভ্যন্তরে মারা গেছে কিনা খোঁজখবর নেওয়া হচ্ছে।
পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেবেন বলেও জানান তিনি।
এর আগে বুধবার লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি