সিলেট ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৪
তানজীল শাহরিয়ার
ব্লু বার্ড অটো ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-২৪’র গুরুত্বপূর্ণ ম্যাচে ইলেভেন স্টার্স ক্লাবকে ৯৬ রানে হারিয়েছে হোয়াইট মোহামেডান ক্লাব।
টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নামে হোয়াইট মোহামেডান। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করে ইলেভেন স্টার্সের বোলাররা। ৬ষ্ঠ অভারের শেষ বলে শাওনকে বোল্ড করে দলকে প্রথম সাফল্য এনে দেন পেসার পারভেজ। ৬.১ অভারে ১৮ রানেই অন্য অপেনার মেহেদিকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান বাঁহাতি স্পিনার রাজিব।
আলী সামাদকে কট আউট করে সাজঘরে ফেরত পাঠিয়ে হোয়াইট মোহামেডানকে ব্যাকফুটে ঠেলে দেন পেস বোলার মামুন। ৯.৫ অভারে ৩০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে হোয়াইট মোহামেডান তখন বেকায়দায়।
৫ম উইকেটে ৪৬ রান তুলে রাহি-আমিনুল জুটি প্রাথমিকভাবে বিপর্যয় সামাল দেয়। ৭৬ রানে রাহি, ১১১ রানে আমিনুল বিদায় নিলেও ওয়াসিফের ব্যাটিং ঝড়ে ইলেভেন স্টার্সের বোলিং আক্রমণ দিশেহারা হয়ে পড়ে।
শেষ ৫ অভারে ৫১ রান তোলে হোয়াইট মোহামেডান।
৩৫ অভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে হোয়াইট মোহামেডান।
ওয়াসিফ মাত্র ৪১ বলে ৬২ রান করে অপরাজিত ছিলেন। তার ঝড়ো ইনিংসে ছিলো ৫টি চার এবং ৪টি ছক্কা! আমিনুল ৩২, রাহি ২৩, আলী সামাদ ১০, মেহেদি ১০ রান করেন।
রাজিব ৭ অভারে মাত্র ১৫ রান দিয়ে ৩টি উইকেট লাভ করেন। মামুন ২টি, পারভেজ এবং এনাম ১টি করে উইকেট পেয়েছেন।
ইনিংসের ২য় বলেই রায়হানকে বোল্ড করে সাজঘরে ফিরিয়ে দেন নাহিদ। স্কোরবোর্ডে কোনো রান ওঠার আগেই উইকেট হারায় ইলেভেন স্টার্স। শুরুর এই সাফল্যকে পূঁজি করে হোয়াইট মোহামেডানের বোলাররা ইলেভেন স্টার্সের ব্যাটারদের ওপর চড়ে বসে।
বাঁহাতি স্পিনার রাবিদ এক প্রান্ত থেকে একের পর এক উইকেট তুলে নিয়ে ইলেভেন স্টার্সকে আর মাথা তুলে দাঁড়ানোর সুযোগই দেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বেপথু হওয়া ব্যাটিং লাইন আপ ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।
১৯.১ অভারে সব উইকেট হারিয়ে সাকল্যে ৬৬ রান করে ইলেভেন স্টার্স।
হাসান ১৬, রাশু ১২, শাফি ১১ রান করেন। আর কোনো ব্যাটার দুই অঙ্কে পৌঁছুতে পারেননি। ৩ জন ব্যাটার কোনো রান করার আগেই সাজঘরে ফিরে গেছেন।
রাবিদ ৬ অভারে মাত্র ১৬ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন। নাহিদ ২টি, রাহি এবং অনির্বাণ ১টি করে উইকেট লাভ করেন।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন হোয়াইট মোহামেডানের রাবিদ।
এই ম্যাচ জয়ের ফলে সিলেট ২য় বিভাগ লিগে শিরোপা জয় থেকে এখন স্পর্শের দূরত্বে হোয়াইট মোহামেডান। শিরোপা জয় করলে আগামি মৌসুমে সিলেট ১ম বিভাগ লিগে উন্নীত হবে হোয়াইট মোহামেডান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি