কত দিনে পাবেন ই-পাসপোর্ট

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০

কত দিনে পাবেন ই-পাসপোর্ট

 

প্রভাতবেলা ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্টের উদ্বোধন করবেন। প্রাথমিকভাবে আগারগাঁও, যাত্রাবাড়ী ও উত্তরা পাসপোর্ট অফিস থেকে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে সব জায়গায় ই-পাসপোর্ট বিতরণ করা হবে।

 

 

‘অতি জরুরি’, ‘জরুরি’ ও ‘সাধারণ’ এই তিন রকমের ই-পাসপোর্ট হয়। এই পাসপোর্ট মূলত ৪৮ ও ৬৪ পাতার এবং ৫ ও ১০ বছর মেয়াদি হয়। মেয়াদভেদে ই-পাসপোর্টের ফিও ভিন্ন।

 

 

৫ বছর মেয়াদি ৪৮ পাতা

‘অতি জরুরি ই-পাসপোর্ট’ ২ দিনে পেতে ফি দিতে হবে ৭,৫০০ টাকা

‘জরুরি ই-পাসপোর্ট’ ৭ দিনে পেতে ফি দিতে হবে ৫,৫০০ টাকা

‘সাধারণ ই-পাসপোর্ট’ ১৫ দিনে পেতে ফি দিতে হবে ৩,৫০০ টাকা

 

 

৫ বছর মেয়াদি ৬৪ পাতা

‘সাধারণ ই-পাসপোর্ট’ ১৫ দিনে পেতে ফি দিতে হবে ৫,৫০০ টাকা

‘জরুরি ই-পাসপোর্ট’ ৭ দিনে পেতে ফি দিতে হবে ৭,৫০০ টাকা

আরও পড়ুন  প্রধানমন্ত্রীর সঙ্গে ৯ দলের সাক্ষাৎ

অতি জরুরি ই-পাসপোর্ট’ ২ দিনে পেতে ফি দিতে হবে ১০,৫০০ টাকা

 

 

১০ বছর মেয়াদি ৪৮ পাতা

‘সাধারণ ই-পাসপোর্ট’ ১৫ দিনে পেতে ফি দিতে হবে ৫,০০০ টাকা

‘জরুরি ই-পাসপোর্ট’ ৭ দিনে পেতে ফি দিতে হবে ৭,০০০ টাকা

‘অতি জরুরি ই-পাসপোর্ট ২ দিনে পেতে ফি দিতে হবে ৯,০০০ টাকা

 

 

১০ বছর মেয়াদি ৬৪ পাতা

‘সাধারণ ই-পাসপোর্ট’ ১৫ দিনে পেতে ফি দিতে হবে ৭,০০০ টাকা

‘জরুরি ই-পাসপোর্ট’ ৭ দিনে পেতে ফি দিতে হবে ৯,০০০ টাকা

‘অতি জরুরি ই-পাসপোর্ট’ ২ দিনে পেতে ফি দিতে হবে ১২,০০০ টাকা

 

 

ই-পাসপোর্টের জন্য আবেদনের সঙ্গে ১৫ শতাংশ হারে ভ্যাটও জমা দিতে হবে। জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ অনুযায়ী ই-পাসপোর্টের আবেদনপত্র পূরণ করতে হবে। আর আবেদনকারীর বয়স যদি ১৮ বছরের কম হয়, তবে পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ করতে হবে।

আরও পড়ুন  নতুন মাদক ‘আইস’ জব্দ, গ্রেফতার ৬

 

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ