সিলেট | |
প্রকাশিত: 8:21 PM, October 13, 2022
নিজ কন্যার সহপাঠী আপন চাচাতো বোন এক এসএসসি পরীক্ষার্থীর সাথে যৌনাচারের অভিযোগে ব্যবসায়ী মাসুক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের বীরগোগালী গ্রামে। তবে এটি ধর্ষণ ঘটনা না সম্মতিক্রমে যৌনাচার তা নিয়ে এলাকায় না গুঞ্জন রয়েছে। আঞ্চলিক প্রতিবেদক,জুড়ী♦
এ ঘটনায় ভিকটিমের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ধর্ষণের অভিযোগে জুড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ২ তারিখ ১৩/১০/২০২২ ইং। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
অভিযুক্ত মাসুক মিয়া (৪৮) নামের এক কাঁচামাল ব্যবসায়ীকে বুধবার (১৩ অক্টোবর) রাতে তাঁর নিজ বাড়ী থেকে আটক করেছে জুড়ী থানা পুলিশ। মামলাসূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর বিকেলে উপজেলার সাগরনাল ইউনিয়নের বীরগোগালী গ্রামের মৃত তোফাজ্জল হোসেন এর পুত্র কামিনীগঞ্জ বাজারের কাঁচামাল আড়তদার মাসুক মিয়া তাঁর এসএসসি পরীক্ষার্থী মেয়ে ফাহিমা আক্তার কে নিয়ে পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলার মাগুরা এলাকায় ভাড়া বাসায় বসবাসরত চাচা জয়নাল হোসেনের বাসায় যান।
সেখানে গিয়ে তাঁদেরকে তাঁর মেয়ের বিয়ের অনুষ্টানের কথা বলে চাচাতো বোন কে নিজবাড়ীতে নিয়ে আসেন। রাত সাড়ে ১২ টার দিকে তাঁর মেয়ে ও চাচাতো বোন কে তাঁর রুমে নিয়ে গল্প করে কিছুক্ষণ পরে তাঁর মেয়েকে রুম থেকে চলে যেতে বললে সে চলে যায়। আরও কিছু সময় খোশ গল্প করে চাচাতো বোন কে তাঁর ইচ্ছার বিরুদ্ধে ‘ জোরপূর্বক’ একাধিকবার যৌনমিলন করেন।
পরদিন ভোরে বিবাদীর ছেলের মোবাইল হতে তরুণী তাঁর ভাই মামলার বাদী আনোয়ার হোসেন কে জানায় তাঁকে সেখান থেকে উদ্ধার করে নেয়ার জন্য। দ্রুত সে মোটরসাইকেলে কুলাউড়া থেকে বীরগোগালী মাসুক মিয়ার বাড়ীতে এসে উপস্হিত হলে বিবাদীর ১ম স্ত্রী গেইট খুলে দেন। ভিকটিম ভাইয়ের আগমন শুনে বের হয়ে কান্নায় ভেঙ্গে পড়ে ধর্ষণের ঘটনা জানালে, সাথে-সাথে সে তাঁর মোটরসাইকেল বিবাদীর বাড়ীতে রেখে সিএনজি গাড়ীতে করে বোনকে নিয়ে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
বিষয়টি মৌলভীবাজার সদর থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ হাসপাতালে এসে ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করে। জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্জয় চক্রবর্তী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সমাজে সবাই নিরাপদে বসবাসের জন্য এইসব অপরাধীদের কঠোরভাবে আইনের আওতায় আনা হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি