সিলেট | |
প্রকাশিত: 4:35 PM, October 5, 2020
প্রভাতবেলা ডেস্ক:
লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে কাফনের কাপড়ে মোড়ানো চারটি মৃতদেহের আদলে ফেনসিডিল বহনের সময় চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগ।
রবিবার (৪ অক্টোবর) শাহবাগ থানার গণপূর্ত স্টাফ কোয়ার্টারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় । এ সময় লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে দুই হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন-মাহাবুবুল হাসান (২৯), হাসানুর রহমান সবুজ (২২), মো. সোহেল মিয়া ওরফে এমিলে (২৫) ও রোমান (২৩)।
ডিবি-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. মাহবুবুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরের দিকে শাহবাগ থানার গণপূর্ত স্টাফ কোয়ার্টারের সামনে অভিযান চালানো হয়। এ সময় লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স তল্লাশি করে সাদা কাফনের কাপড়ে মোড়ানো দুই হাজার বোতল ফেনসিডিল ভর্তি বস্তা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পরস্পর যোগসাজশে এ রকম অভিনব কায়দায় কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসেন। এরপর ফেনসিডিলগুলো সুযোগ বুঝে তারা শহরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করেন।
এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান সহকারী পুলিশ কমিশনার মো. মাহবুবুল আলম।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি