সিলেট | |
প্রকাশিত: 2:55 PM, March 24, 2021
প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজারের কমলগঞ্জে ১৬ বছরের এক কিশোরীকে গণধর্ষণ করার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার দেওরাছড়া চা বাগান এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার এজাহারভূক্ত ১নং আসামী দেওরাছড়া চা বাগানের আলীনগর টিলার জব্বার মিয়া ওরফে খলিল মিয়ার ছেলে জুবেল মিয়া (২২), মায়া রঞ্জিত রিকমনের ছেলে বকুল রিকমন (২০) ও অমূল্য রিকমনের ছেলে শিপন রিকমন (২০)।
শমসেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন জানান, ওই কিশোরীর সঙ্গে দেওরাছড়া চা বাগান এলাকার এক যুবকের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। রোববার ওই কিশোরী প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে তার বন্ধুদের সঙ্গে নিয়ে কিশোরীকে গণধর্ষণ করেন ওই যুবক।
এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ থানায় অভিযোগ করেন কিশোরীর বাবা। পরে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করে।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি