কমলগঞ্জে চা শ্রমিকের লাশ উদ্ধার

প্রকাশিত: 3:58 PM, December 9, 2023

কমলগঞ্জে চা শ্রমিকের লাশ উদ্ধার
প্রতিনিধি, কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইনে কালভার্টের নীচ থেকে রঞ্জিত ভুমিজ (২৫) নামের এক চা শ্রমিক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

নিহত রঞ্জিত ভুমিজ পাত্রখোলা চা বাগানের পশ্চিম লাইন এলাকার মৃত পলিমল ভুমিজের ছেলে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর ) রাত সাড়ে ১০ টায় এলাকাবাসী শ্রমিক লাইনের একটি কার্লভাটের নিচে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পরে থাকতে দেখে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরে রাত ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, পাত্রখোলা চা বাগানের পশ্চিম লাইন এলাকার চা শ্রমিক যুবক রঞ্জিত অতিরিক্ত মদ্যপ পান অবস্থায় বাজার লাইনের দিকে যাচ্ছিল। এসময় শরীরের ভারসাম্য হারিয়ে কার্লভাট নিচে পড়ে পাকার পিলারে গিয়ে মাথায় আঘাত পায়। পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন  জুড়ী ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা

 

কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপ পান করায় শরীরের ভারসাম্য হারিয়ে কার্লভাট নিচে পড়ে পাকার পিলারে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হতে পারে।

 

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে ময়না তদন্তের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মূল ঘটনা জানা যাবে পরে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ