কমলগঞ্জে ভারতীয় মদসহ এক নারী আটক

প্রকাশিত: 2:48 PM, October 23, 2020

কমলগঞ্জে ভারতীয় মদসহ এক নারী আটক

প্রতিনিধি, কমলগঞ্জঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইপার এলাকায় ১৯১ বোতল ভারতীয় মদসহ নার্গিস আক্তার (৩০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে কমলগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ধলাইপার এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদসহ নার্গিস আক্তারকে আটক করা হয়।

আকটকৃত নার্গিস আক্তার কমলগঞ্জ উপজেলার ধলাইপার গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহিন মিয়ার স্ত্রী।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি করে তার পাশের বাড়ি থেকে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে তাকে মদসহ থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ