সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০
প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা ভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টায় মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরী বিভাগে তার মৃত্যু হয়। হাসপাতালে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
শনিবার দুপুরে আলীনগর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম শামীম এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, আলীনগর ইউনিয়নের চিৎলিয়া বকশীটিলা গ্রামের দিনমজুর শাহেদ মিয়ার পুত্র সানুর মিয়া (২০) গত কয়েকদিন থেকে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ভোগছিলেন। এ নিয়ে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ভর্তি হয়ার পর জরুরী বিভাগেই তার মৃত্যু হয়।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফয়ছল জামান জানান, মৃত ব্যক্তির করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের জন্য পুলিশ ও পরিবারকে বলা হয়েছে।
আলীনগর ইউপি সদস্য সাইফুল ইসলাম শামীম জানান, স্বাস্থ্যবিধি মেনে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া যুবকের লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম, মাহবুবুল আলম ভূঁইয়া করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, তার পরিবারের সদস্যদের আইসোলেশনে থাকতে বলা হয়েছে। নমুনা সংগ্রহের রিপোর্ট আসলে বুঝা যাবে সে করোনা আক্রান্ত ছিল কি না।
তিনি আরও বলেন, উপজেলায় ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৩ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩ জনের।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি