করোনা: নাদেল, আজাদ, আছমার পর সেলিম আক্রান্ত

প্রকাশিত: 1:13 AM, May 29, 2020

করোনা: নাদেল, আজাদ, আছমার পর সেলিম আক্রান্ত

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটে আওয়ামী শিবিরে একের পর এক ছোবল মারছে করোনা। আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেটের পরিচ্ছন্ন রাজনীতিক শফিউল আলম চৌধুরী নাদেল করোনা আক্রান্ত হন ২১ মে। এর দুইদিন পর ২৪মে করোনা ভাইরাস কভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে সিসিক’র জনপ্রিয় কাউন্সিলর প্রভাবশালী আওয়ামীলীগ নেতা আজাদুর রহমান আজাদের। উদ্বেগ উৎকন্ঠিত নেতাকর্মী কিছু বুঝে উঠবার আগেই ২৭মে আক্রান্ত হন সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা কামরান। সাবেক সিসিক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সহধর্মীনি আছমা কামরানের তৃণমুল নেতাকর্মীর কাছে অতি প্রিয় এক নেত্রী।

আছমা কামরান আক্রান্ত হবার একদিন পেরুতেই  সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবীর সেলিম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এদের মধ্যে কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বৃহস্পতিবার শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে  ভর্তি হয়েছেন। বাকীরা হোম আইসোলেশনে আছেন নিজ বাসা বাড়ীতে।

বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে যে ৫১ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে তাদের মধ্যে নগরীর তালতলা এলাকার বাসিন্দা শাহরিয়ার কবীর সেলিমও রয়েছেন।

আরও পড়ুন  আফ্রিকায় গুলিবিদ্ধ শাহেদের অবস্থার উন্নতি

নেতাদের করোনা আক্রান্তের খবরে উৎকন্ঠা বিরাজ করছে দলীয় কর্মীসহ সাধারণ মানুষের মাঝে।

সর্বশেষ সংবাদ