সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২০
প্রতিনিধি, মৌলভীবাজার:
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) নিয়ে প্রস্তুত মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।
বুধবার (২৫ মার্চ) দুপুরে তাদের উপজেলা পরিষদের ফান্ড থেকে ৩৫ পিস পিপিই সরবরাহ করা হয়।
এর আগে করোনার রোগীদের চিকিৎসা সেবায় নিজেদের সুরক্ষার বিষয়টি নিশ্চিতকরণে পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই)-এর দাবি জানিয়েছিলেন তারা।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক দৈনিক অধিকারকে বলেন, ‘করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে বুধবার উপজেলা পরিষদের ফান্ড থেকে আমাদের কাছে ৩৫ পিস পিপিই এসেছে। ইতোমধ্যেই এগুলো চিকিৎসকদের মধ্যে বিতরণ করা হয়েছে। বর্তমানে তারা পিপিই পরে করোনা রোগীদের চিকিৎসা সেবায় প্রস্তুত রয়েছেন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি