সিলেট ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে নিজেদের পদক্ষেপ ও জনগণের সতর্কতা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে সিলেট জেলা প্রশাসন। সোমবার (২৩ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে কথা বলেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
এসময় জেলা প্রশাসক বলেন, করোনা সতর্কতার অংশ হিসেবে সন্ধ্যার পর বিপণী বিতান বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। বন্ধ করা হয়েছে কোচিং সেন্টার। আয়োজন করে বিয়ে অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা এবং কোনো প্রবাসী দেশে ফেরার ১৪ দিনের মধ্যে বিয়ে করতে না পারে সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি বলেন, হোম কোয়ারেন্টাইনের বিষয়টি নিশ্চিত করতে এরই মধ্যে পর্যবেক্ষণ এবং প্রবাসীদের বাইরে বের না হতে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি আইন অমান্যকারীদের জরিমানাও করা হচ্ছে। হচ্ছে বাজার মনিটরিং। এছাড়া রেস্টুরেন্টে বসে খাবারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশের এমন বিপজ্জনক সময়ে তিনি এসব নিয়ম মেনে চলার জন্য সবার প্রতি আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উওর) আজবাহার আলী শেখ, স্থানীয় সরকার সিলেটের উপ পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল কালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আসলাম উদ্দিন, সিলেট জেলা সিভিল সার্জন ডা. প্রেমান্দ মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা, এনডিসি মো. এরশাদ মিয়া, সদর উপজেলার এ্যাসিলেন্ড সুমন্ত ব্যানার্জী, নিবাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সানজিদা চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মেজবাহ উদ্দিন প্রমুখ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি