সিলেট | |
প্রকাশিত: 1:20 AM, December 3, 2020
প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকা অনুমোদন পাওয়ায় বাংলাদেশসহ বিশ্বব্যাপী মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মহামারি অবসানের আশা সঞ্চার করছে বিশ্বব্যাপী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিত্সক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, ‘করোনার ভ্যাকসিনের বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। ভ্যাকসিন আসতে থাকুক। তবে আমরা যত দিন না পাব, তত দিন সবার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’ সরকারের রাগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর বলেন, করোনার ভ্যাকসিন অনুমোদন পাওয়ার বিষয়টি সত্যিই সুখবর। মানুষের মধ্যে স্বস্তি এসেছে। প্রযুক্তির উন্নতি হচ্ছে জানিয়ে তিনি বলেন, বিশ্ববাসীকে নিরাপদ রাখতে অনেক ভ্যাকসিনের প্রয়োজন। আরো অনেক কোম্পানি করোনার ভ্যাকসিন বাজারজাত করলে বিশ্বের সব মানুষ তা পাবে। তাই শুধু একটি কোম্পানি নয়, আরো কোম্পানিকে এগিয়ে আসতে হবে।
গত মাসের মাঝামাঝি ফাইজার ও বায়োএনটেক জানায়, তাদের ভ্যাকসিনটি কোভিড-১৯ থেকে ৯০ শতাংশ সুরক্ষা দিতে সক্ষম। সেই সঙ্গে এটি পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত। কয়েক দিন পর গত ১৮ নভেম্বর ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাস ভ্যাকসিনটির চূড়ান্ত পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করে। এবার তারা উদ্ভাবিত ভ্যাকসিনের কার্যকরিতা ৯৫ শতাংশ বলে দাবি করে। যুক্তরাজ্যের ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্যের নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ বলছে, ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনটি নিরাপদ।
এক পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ৬৫ বছরের চেয়ে বেশি বয়সিদের ক্ষেত্রে ফাইজারের ভ্যাকসিনটি ৯৪ শতাংশ কার্যকর। এই পরীক্ষায় সম্পৃক্ত করা হয়েছিল পৃথিবীর বিভিন্ন দেশের ৪১ হাজার মানুষকে। তাদের অর্ধেকের মধ্যে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয় আর বাকি অর্ধেককে দেওয়া হয় ‘ছায়া ভ্যাকসিন’ (রোগীরা এটিকে ভ্যাকসিন বিবেচনা করলেও আসলে সেটি ক্ষতিকর নয় এমন পদার্থ)। ফাইজার ছাড়াও ইতিমধ্যে আরেক মার্কিন কোম্পানি মর্ডানা জানিয়েছে, তাদের উদ্ভাবিত ভ্যাকসিন চূড়ান্ত পরীক্ষায় প্রায় ৯৫ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে। এছাড়া রাশিয়ার উদ্ভাবিত স্পুটনিক নামের ভ্যাকসিনটিও ৯০ শতাংশের বেশি কার্যকর বলে দাবি করা হচ্ছে।
করোনার টিকাদান কর্মসূচি শুরু হলেও সবাইকে এখনো সতর্ক থাকতে হবে এবং করোনা ভাইরাসের বিস্তৃতি রুখতে সামাজিক দূরত্ব, মাস্ক পরা এবং উপসর্গ দেখা দিলে শনাক্তকরণ পরীক্ষায় অংশ নেওয়ার মতো নির্দেশনা মেনে চলতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে উপসর্গ দেখা গিলেই পরীক্ষা করাতে হবে এবং তাদের বিচ্ছিন্ন করে রাখতে হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি