করোনায় আরও ২০ জনের মৃত্যু

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২২

করোনায় আরও ২০ জনের মৃত্যু

প্রভাতবেলা ডেস্ক:

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৩০৮ জন। ২৭ জানুয়ারি সকাল ৮টা থেকে ২৮ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ১৫ হাজার ৪৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জন। শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে। উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৩২৬ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৬২ হাজার ৩৬৯ জন।

 

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ২৭ শতাংশ। সুস্থতার হার ৮৮ দশমিক ৬৩ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ।

 

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৫ জন, চট্টগ্রাম বিভাগের ৯ জন, রাজশাহী বিভাগের ২ জন, সিলেট বিভাগের ২ জন, বরিশাল বিভাগের ১ জন এবং ময়মনসিংহ বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় খুলনা ও রংপুর বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ