সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৬ হাজার ৯৩০ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৫৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৮৪ হাজার ১০৪ জন।
বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ১৫৯ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৮৪ হাজার ১০৪ জন। গত ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৬ হাজার ৯৩০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৬ কোটি ৮৫ লাখ ৯৯ হাজার ৫৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৫ লাখ ৬৩ হাজার ৮০১ জন। বিপরীতে সেরে উঠেছেন ৪ কোটি ৭৪ লাখ ৯০ হাজার ১৪১ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৯৩০ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ১০৪ জন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি