করোনায় ঝরলো আরও ৩৩ প্রাণ

প্রকাশিত: 3:05 PM, August 5, 2020

করোনায় ঝরলো আরও ৩৩ প্রাণ

 

প্রভাতবেলা প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে  মারা গেছেন আরও ৩৩ জন। এনিয়ে মোট মারা গেলেন ৩,২৬৭ জন। এছাড়া একই সময়ে আরও ২,৬৬৪ জন করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২,৪৬,৬৭৪ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, ৮৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১১,১৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়।

গতকাল পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ৭,৭১২টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ১,৯১৮ জন। মোট শনাক্ত হয়েছিলেন ২,৪৪,০২০ জন। আর গতকাল আরও ৫০ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ৩,২৩৪ জন। এছাড়া গতকাল সুস্থ হয়েছিলেন ১,৯৫৫ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১,৩৯,৮৬০ জন।

আরও পড়ুন  পুলিশ-বিএনপি সংঘর্ষে রণক্ষেত্র সুনামগঞ্জ

আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ