করোনায় মারা গেলেন আরও ৩২ জন

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২০

করোনায় মারা গেলেন আরও ৩২ জন

প্রভাতবেলা প্রতিবেদক:

 দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৪ হাজার ২০৬ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৩১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৯২৫ জন।

আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ১৩১ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। দেশে ৯২টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ, পরীক্ষা ও পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২৫ হাজার ৮১৫ টিতে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২ হাজার ২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৯৮ হাজার ৮৬৩ জন।

আরও পড়ুন  সিলেট মহানগর আ.লীগের সাংগঠনিক সম্পাদক সেলিমকে দল থেকে বহিষ্কার

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ২৬ জন এবং নারী ৬ জন। এরা সবাই হাসপাতালে মারা গেছেন।

উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনা ভাইরাস। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন ২ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৪১ হাজার প্রায়। তবে প্রায় পৌনে দুই কোটি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনা ভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ