করোনায় মৃত্যু বেড়ে ১৭৩৮, নতুন শনাক্ত ৩৮০৯

প্রকাশিত: 2:58 PM, June 28, 2020

করোনায় মৃত্যু বেড়ে ১৭৩৮, নতুন শনাক্ত ৩৮০৯

 

প্রভাতবেলা প্রতিবেদক:

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ জন। এ নিয়ে মোট মারা গেলেন ১৭৩৮ জন। এছাড়া একই সময়ে আরও ৩৮০৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৩৭০৮৭ জন।

 

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

 

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

 

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

 

আরও পড়ুন  সপ্তাহান্তে আসছে শৈত্যপ্রবাহ

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ