কাউন্সিল প্রার্থী সাজুয়ান আহমেদের ইশতেহার ঘোষণা

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৮

সুয়েবুর রহমানঃ আমি কথায় নয় কাজে বিশ্বাসী ,আমার পারিবারিক ,সামাজিক অবস্থান কর্ম তৎপরতার দিক বিবেচনা করে আমার সম্পর্কে জেনে শুনে ব্যাডমিন্টন প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন  আমি আমানত রক্ষায় সর্বদা চেষ্টা বলেন  সিলেট নগরীর ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সাজুয়ান আহমেদ।

 

বৃহস্পতিবার (২৬ জুলাই)  বিকালে ঝর্ণার পার এলাকায় প্রধান কার্যালয়ে  সিলেট সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সাজুয়ান আহমেদ ইশতেহার ঘোষণা করার সময় তিনি এমন কথা বলছিলেন।

 

এ সময় তিনি ১৮নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসাবে গড়ার শপথ গ্রহন করেন।

 

সাজুয়ান আহমেদ বলেন,আমি নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর সকলের পরামর্শ ও সহযোগিতায় প্রতিটি এলাকায় সমান দৃষ্টিতে উন্নয়ন তৎপরতা চালিয়ে যাব। ওয়ার্ডে মসজিদ, মাদ্রাসা,কবরস্থান, সহ ছাত্রছাত্রীদের শিক্ষা পূর্নবাসন ,অসহায় হতদ্ররিদ্র ছাত্র ছাত্রীদের,বিনা বেতনে অধ্যয়নের সুযোগ করে দিব’।

 

কাউন্সিলির প্রার্থী সাজুয়ান আহমেদ বলেন,ওয়ার্ডের গরিব, দুখী , মেহনতি মানুষের পাশে দাঁড়াবো তাদের মৌলিক অধিকার ও বয়স্ক ভাতা,শিশু ভাতা ও ঈদ পূজা উপলক্ষে অনুদানের ব্যবস্থা সহ অবিবাহত মেয়েদের বিয়ের ব্যবস্থা সচেষ্ট থাকিব’।

আরও পড়ুন  করোনা যুদ্ধে হেরে গেলেন সিলেটের ডা: মঈনুদ্দিন

 

 

এ সময় উপস্থিত ছিলেন , সৈয়দ মোস্তফা কামাল আহমেদ চৌধুরী,শাহেদ আহমেদ,রেজুয়ান আলম,আব্দুল মালেকর,রাহমান সারওয়ার,মহসিন আহমেদ,তারু মিয়া,আব্দুর রাহমান, ডাঃ মঞ্জুরুল হক,মানিক মিয়া,ইরাদ আহমেদ,ইসমাইল হোসেন,আলমগীর,ইমতিয়াজ ,সাহিব ,রাহাদ,খালেদ,সাফিন ,নাদিম,আক্তার,সাজু,কামরুল,আফছ্র, সাহান , রাহমান,সিদ্দিক ,সাকিব,মঞ্জু প্রমুখ,

 

সর্বশেষ সংবাদ