সিলেট ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের কাজীর বাজার থেকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকাসহ ৭ জুয়াড়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯ ।
গতকাল শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাজীরবাজারে অভিযান চালায় র্যাব-৯ । অতিরিক্ত পুলিশ সুপার সামিউল ইসলাম এর নেতৃত্বে আভিযানিক দল কাজীর বাজার এলাকার জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকাসহ ৭ জুয়াড়ীকে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃতরা হলো দক্ষিণ সুরমার নিয়ামতপুরের মৃত পংকী মিয়া পুত্র আব্দুল কাদির সুমন (৩৬), একই উপজেলার কায়স্তরাইলের মৃত মকবুল আলীর পুত্র জাহেদ আহমেদ (৩৭), কাজীর বাজারের মৃত মোছাব্বির আলীর পুত্র গৌউছ আলী (৪৮), নগরীর কুয়ারপাড়ের মৃত আব্দুল জলিলের পুত্র মো. আবুল হোসেন (৩০),সুনামঞ্জের ধর্মপাশা থানার রাজাপুরের মো: আনিছ মিয়ার পুত্র মো- উজ্জল (২৫), কাজীর বাজারের জসিম উদ্দিনের পুত্র মো. শাহিন (৩০) ও ঘাসিটুলার মো: জালাল উদ্দিনের পুত্র মো. কবির (৩০) ।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন, আটককৃত বিরুদ্ধে র্যাব জুয়া আইনে মামলা দায়ের করে এসএমপি’র কোতোয়ালি হস্তান্তর করেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি