কালিগঞ্জে ক্লিনিক থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১

প্রকাশিত: 6:15 PM, April 27, 2021

প্রভাতবেলা ডেস্ক:

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বেসরকারি সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে চুরি হওয়া নবজাতক ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে র‌্যাব।

 

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ১১ টার দিকে কালীগঞ্জ শহরের নিশ্চিতপুর দাশপাড়া জাহাঙ্গীর হোসেনের বাড়ি থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।

 

এরআগে সন্তান চুরির ঘটনায় পিতা মনিরুল ইসলাম স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেন।

 

জানা যায়, মঙ্গলবার সকাল ১১ টার দিকে কালীগঞ্জ শহরের নিশ্চিতপুর দাশপাড়া জাহাঙ্গীর হোসেনের বাড়ি থেকে নবজাতকটি উদ্ধার করে র‌্যাব সদস্যরা। এরপর উদ্ধারকৃত শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। এ সময় র‌্যাব জাহাঙ্গীর হোসেনের স্ত্রী প্রিয়া খাতুনকে আটক করে থানায় সোপর্দ করেছে।

 

ঝিনাইদহ র‌্যাবের কমান্ডার কামাল উদ্দিন জানান, সিজারের মাধ্যমে মনিরুল ইসলাম ও শাবানা দম্পতির একটি কন্যা সন্তান জন্ম নেয়। এরপর সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ক্লিনিকের ২০৩ নম্বর কেবিন থেকে নবজাতকটি চুরির ঘটনা ঘটে।

আরও পড়ুন  নওগাঁর পত্নীতলায় বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত আটক

 

নবজাতকের স্বজনেরা জানান, বিকাল সাড়ে তিনটার দিকে তার মেয়ের একটি কন্যা সন্তান হয়। মাগরিবের আযানের সময় হাসপাতালে বসে থাকা এক নারী বাচ্চাটিকে চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন একটি মামলা দায়ের করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ