কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে শিশু খুন

প্রকাশিত: 2:37 PM, July 5, 2020

কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে শিশু খুন

 

প্রভাতবেলা ডেস্ক:

 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গলাচিপা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে আনিকা (৬) নামে এক শিশু খুন ও সম্পর্কে তার খালা নাইমা সুলতানা বীথি (১০) গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল নয়টার দিকে। বীথিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আনিকা উক্ত গ্রামের মো: আলমগীর হোসেনের মেয়ে।

 

গ্রামবাসীরা জানায়, আলমগীর হোসেন ও সিরাজের মধ্যে আগে থেকে জমি সংক্রান্ত বিরোধ ছিল। এই নিয়ে রবিবার দরবার হওয়ার কথা ছিল। কিন্তু দরবার শুরু হওয়ার আগেই দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের দায়ের কোপে আনিকা ও বীথি গুরুতর আহত হয়। উভয়কে জেলা সদর আধুনিক হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক আনিকাকে মৃত ঘোষণা করেন।

 

হোসেনপুর থানার ওসি শেখ মো: মোস্তাফিজুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  যাঁদের অভাব পূরণ হবার নয়

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ