কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক আহত

প্রকাশিত: 5:17 PM, December 19, 2020

কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক আহত

প্রভাতবেলা প্রতিবেদক:

কুমারগাঁওয়ে বিদ্যুতের গ্রিড লাইনে সংস্কার কাজ করার সময় পড়ে গিয়ে এক কর্মী গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। আহতের পরিচয় তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের প্রধান প্রকৌশলী খন্দকার মোকাম্মেল হোসেন দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, দুর্ঘটনার পর আহতকে উদ্ধার করে ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।

সিলেট ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাসে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার সকাল থেকে সিলেট নগরীর সব এলাকাসহ সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলার কিছু অংশে এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে বিউবো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল। জরুরি এই মেরামত কাজের সময়ে এই দুর্ঘটনা ঘটে।

এদিকে, সাত ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকবে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা সোয়া ছয়টা) সিলেটে বিদ্যুৎ আসেনি। এই সংস্কার কাজে দেরি হওয়ার প্রেক্ষিতে সিলেটবাসীর কাছে দুঃখপ্রকাশ করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী খন্দকার মোকাম্মেল হোসেন।

আরও পড়ুন  সুনামগঞ্জে দূর্ঘটনা কবলিত বাস উদ্ধার, আহত ৬

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ