কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে সিটিটিসির অভিযান, আটক ৮

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২৩

কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে সিটিটিসির অভিযান, আটক ৮

প্রতিনিধি, কুলাউড়া:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে ৮ জনকে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। শনিবার সকাল ৭টার দিকে বাড়িটিতে সিটিটিসি অভিযান শুরু করে। এর আগে শুক্রবার (১১ আগস্ট) রাত ৮টার পর থেকে বাড়িটি ঘিরে রাখা হয়।

 

কুলাউড়ার কর্মধা ইউপি চেয়ারম্যান মুহিবুল ইসলাম জানান, তার ইউনিয়নের পূর্ব টাট্টি উলি গ্রামে বাইশালী বাড়ি এলাকায় টিলার ওপর নতুন নির্মাণ হওয়া একটি বাড়ি ঘিরে রেখেছে আইশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তাজনিত কারণে কোনো মানুষকে ওই এলাকায় যেতে দিচ্ছে না তারা।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক।

অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, মৌলভীবাজারে কুলাউড়া থানায় দূর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালাচ্ছে সিটিটিসি। বিস্তারিত ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

সর্বশেষ সংবাদ