সিলেট | |
প্রকাশিত: 6:02 PM, June 22, 2024
শনিবার (২২ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৩টি ইউনিয়ন এলাকার দেড়শতাধিক মানুষের মাঝে এ ত্রাণসহ শুকনো খাবারও বিতরণ করেন তিনি।
এ সময় বন্যার্তদের উদ্দেশ্যে নাদেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এখানকার দুর্গত মানুষদের আমি খোঁজ নিতে এসেছি। প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ আপনাদের মাঝে বিতরণ করতে এসেছি। পর্যাপ্ত পরিমাণে ত্রাণ রয়েছে। কেউ ত্রাণ থেকে বঞ্চিত হবেন না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জানা গেছে, গত ১৭ জুন ভোররাত থেকে শুরু হওয়া টানা চারদিনের ভারি বর্ষণে উপজেলার ১ পৌরসভাসহ ৮টি ইউনিয়ন প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়েছেন। অনেকে বর্তমানে আশ্রয়কেন্দ্রে রয়েছেন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জয়চণ্ডী, ভূকশিমইল ও বরমচাল ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেড়শতাধিক মানুষের মাঝে ত্রাণ ও শুকনো খাবার পৌঁছে দেন এমপি নাদেল।
এ সময় উপজেলা চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকিব উল্লাহ, থানার ওসি মো. আলী মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, জয়চণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, বরমচাল ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইট, কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এম এ রহমান আতিকসহ স্ব স্ব ইউনিয়নের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি