কুলাউড়ায় কাভার্ড ভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০

কুলাউড়ায় কাভার্ড ভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

প্রতিনিধি, কুলাউড়া :

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন সরকারি কর্মকর্তাসহ ৫ জন গুরুতরভাবে আহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কৌলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে দুমড়ে মুছড়ে যায় সিএনজিটি।

জানা যায়, কুলাউড়া-মৌলভীবাজার সড়কের কৌলা এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী জুড়ী উপজেলা আনসার-ভিডিপি (ভার:) কর্মকর্তা সীতা রানী দত্ত ছাড়াও অন্য যাত্রী জাকির হোসেন, লিটন ও চালক সফিকসহ ৫ জন গুরুতর আহত হন।

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ও কুলাউড়া ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত ডাক্তার আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট হাসপাতালে রেফার্ড করেন।

কুলাউড়া থানার এসআই সনক কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ