সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০
প্রতিনিধি, কুলাউড়া:
মৌলভীবাজারের কুলাউড়ার উপজেলার ইছাছড়া পুঞ্জিতে সোমবার (৯ নভেম্বর২০২০) আদিবাসীদের পানজুম দখলের উদ্দেশ্যে রফিক বাহিনীরসন্ত্রাসীরা খাসিয়া এবং গারো আদিবাসীদের উপর হামলাসহ তাদের ঘরবাড়ি ও গির্জা ভাংচুর করেছে।
জানা যায়, ইতোপূর্বে ভুয়া দলিল তৈরি করে সন্ত্রাসী রফিক (৬০) ও তার দুর্বৃত্ত বাহিনী একটি খাসিয়া পরিবারের প্রথাগত জমি জোরপূর্বক দখল করে পান নষ্ট করে দিয়েছিল। জমিতে কাউকে প্রবেশ করতে পর্যন্ত দেয়নি।
সোমবার সকালে প্রশাসন ও র্যাব বাহিনী খাসিয়া জনগোষ্ঠীর পান বাগান পুনরুদ্ধার করায় সন্ধ্যা ৭টা কী সাড়ে সাতটার দিকে প্রায় ৩০০ লোক নিয়ে জমি দখলকারী দুর্বৃত্তরা হামলা চালিয়ে ৩টি ঘর ও ১টি ক্যাথলিক চার্চ ভাংচুর করেছে। কেটে দিয়েছে গির্জার বিদ্যুৎ সংযোগ। পানবাগান থেকে বের হলেই গলা কাটার হুমকি দিয়ে হামলাটি চালানো হয় বলে স্থানীয়রা জানান। এ ঘটনায় অন্তত ৫ জন নিরীহ আদিবাসী গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এই পানজুমটিই ছিল পরিবারের একমাত্র আয়ের উৎস। যা দিয়ে চালানো হত পরিবারের কর্তার ক্যান্সার চিকিৎসা ও যাবতীয় খরচ। পরিবার ও ইছাছড়ি পানপুঞ্জির স্থানীয় খাসিয়া এবং গারো জনগোষ্ঠী প্রবল অস্তিত্ব সংকটে এবং আতঙ্কে রয়েছে ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি